লক্ষ্মীপুরে পৈত্রিক সম্পত্তি দাবী করায় হাসপাতলে কামালের পরিবার

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরে পৈত্রিক সম্পত্তি দাবী করায় প্রতিপক্ষ মিজানের অতর্কিত হামলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কামালের স্ত্রী।

গত (৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ১:৩০মিনিটের সময় লক্ষ্মীপুর পৌর ৩ নং ওয়ার্ড আব্দুল খলিফা বাড়িতে কামাল সহ তার পরিবারের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বাবুল, দুলাল ও কামাল আপন তিন ভাই। তিন ভাইয়ের নামের পৈত্রিক সম্পত্তি ছোট ভাই কামালকে না বলে বিক্রি করে ফেলে বাবুল ও দুলাল।সম্পত্তি বিক্রি জানাজানি হলে কামালকে বাবুল বলেছিল তাকে অন্য সম্পত্তি থেকে তাকে তার সম্পত্তি বুঝিয়ে দেয়া হবে। দিচ্ছে দিচ্ছে বলেও কামালকে আজও সম্পত্তি বুঝে না দেওয়ায় সে তার পৈত্রিক সম্পত্তিতে ফিরে যেতে চেয়েছিল। বাবলু ও দুলাল সম্পত্তি বিক্রি করেছিল মিজান নামের এক ব্যক্তির কাছে।

সম্পত্তির দাবীদার কামাল প্রতিবেদককে বলেন, গত ৯ ফেব্রুয়ারি আমার স্ত্রী আমার পৈত্রিক সম্পত্তির উপর মিজান নামের এক ব্যক্তি দালান ঘর নির্মাণের কথা শুনে ঘটনাস্থলে গিয়েছিল। মিজানকে ঘর তুলতে বারণ করায় আমার স্ত্রীকে মিজান, ছলেমান, মিজানের বড় মেয়ে মিম সহ আরও কয়েকজন আমার স্ত্রী লাভলী আক্তার কে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। আমার ছেলে রনি আমাকে খবর দিলে আমি ও রনি ঘটনাস্থলে গেলে তারা আমাদেরকে ও মারধর করতে আরম্ভ করেন। আমাদের সো চিৎকার শুনে আশপাশের লোকেরা এসে আমাদেরকে উদ্ধার করে। পরিশেষে এলাকাবাসীর সহযোগিতায় আমি আমার স্ত্রী লাভলীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করি। কামাল গণমাধ্যমকর্মীদের বরাত দিয়ে দেশের সচেতন মহল ও প্রশাসন মহলের কাছে তার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে ও তার স্ত্রীকে অমানবিক নির্যাতনের বিচার চান।

অন্যদিকে মিজান বলেন, আজ থেকে প্রায় ২৬ বছর ধরে এই জমিতে বসবাস করেন তিনি। সম্পত্তি বিক্রি করেছিল বাবলু ও দুলাল এর কাছ থেকে। এই সম্পত্তিতে কামালের কোনো জমি নেই। কামাল জমি পাওনা থাকলে নিবে তার ভাইদের কাছ থেকে। আমার কাছ থেকে কেন সেই জমির জন্য আসে।

মিজান আরো বলেন, কামালের স্ত্রীর লাভলী এসে হঠাৎ করে আমার টিনের বেড়া ভাঙ্গা আরম্ভ করে পরিশেষে তাকে বারন করলে সে আমার মেয়ের উপর ক্ষিপ্ত হয়ে আমাকেও আমার রাজমিস্ত্রিদের বিভিন্ন গালমন্দ করে। পরিশেষে তাকে বারন করলে কামালের স্ত্রী আরো উত্তেজিত হয়ে আমাদের গায়ে এসে আমার মেয়েকে থাপ্পড় মারে পরিশেষে তাকে সরিয়ে দিলে কামাল ও তার ছেলে রনি এসে আমাদের গায়ের উপর আঘাত হানে। আমি ও আমার মেয়ে এবং আমার পরিবারের কয়েকজন লোকের উপরে তারা অতর্কিত হামলা চালায়। পরে আশেপাশের লোকজন এসেই উভয়পক্ষকে মানিয়ে দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন লক্ষ্মীপুর মডেল থানায়।

এসআই আবুল কালাম বলেন, আমরা উভয় পক্ষের অভিযোগ পেয়েছি আগামী শনিবার উভয়পক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছে।