নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্টিত

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী পুলিশ লাইন্সে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ নরসিংদী সদর উপজেলার নরসিংদী পৌরসভা ও মাধবদী পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারী ২০২১ তারিখ শনিবার নির্বাচনী ব্রিফিং অনুষ্টিত হয়। 
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে উক্ত ব্রিফিং-এ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। ব্রিফিং অনুষ্ঠানে জনাব কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নরসিংদী ও রিটার্নিং অফিসার, নরসিংদী পৌরসভা, জনাব মোঃ মেসবাহ উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার, মাধবদী পৌরসভা, জেলা এ্যাডজুটেন্ট, আনসার ও ভিডিপি, নরসিংদীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্তাগণ উপস্থিত ছিলেন।
ভোট গ্রহণ সুষ্ঠু করতে পেশাদারিত্বের সাথে সকলকে  দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনী দায়িত্ব পালনে কোন গাফিলতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দায়িত্ব পালনের সময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও সকলকে পরামর্শ প্রদান করা হয়।

Share this news as a Photo Card

13 February 2021

নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্টিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে