হাকিমপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মোটর সাইকেল র্যালীতে আওয়ামীলীগ নেতাকর্মীরা অংশ নেয়নি

শাহিনুর আলম শাহিন,হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) ফেব্রুয়ারী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১ নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমান এলাকায় একটি মোটর সাইকেল র্যালী করেন। ওই র্যালীটি নিয়ে কয়েকটি পত্রিকাসহ বিভিন্ন নিউজ পোর্টালে সংবাদ প্রচারিত হয়।
সংবাদের উল্লেখ করা হয়েছে,র্যালীটিতে খট্রামাধবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশ নেয়। বাস্তবে র্যালীটিতে খট্রামাধবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশ নেয়নি।
সম্ভাব্য প্রার্থী কাওছার রহমান বহিরাগত লোকজন নিয়ে র্যালীটি করেন এবং সংবাদকর্মীদের ভূয়া তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছেন। এতে ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ওই সংবাদটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন খট্রামাধবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মন্ডল।
