বড় মহেশখালীতে ভাতিজার আঘাতে আহত চাচাগণ মামলা করে হুমকির পথে!

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার জেলা প্রতিনিধি।
বড় মহেশখালীতে আপন ভাইপুত্রদের হামলায় মারাত্বক ভাবে আহত হয়ে মামলা করার পর এখন চরম হুমকীতে জীবন যাপন করতে হচ্ছে চাচা ও চাচার পরিবারের সদস্যগণের।
এমন ঘটনাটি ঘটেছে বড় মহেশখালী সাতঘরিয়া পাড়ার হাজী আবু ছৈয়দের পরিবারে।ঘটনাটি ঘটেছে ২৫শে ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টায়।আহত চাচারা  হলেন জসিম উদ্দিন,তার ভাই নেজাম উদ্দিন।হামলা কারীদের  বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করলে বিচক্ষন অফিসার এস আই আবু বক্কর ছিদ্দিক মামলার ২নং আসামী  মিশুক কবিরকে আঠক করে জেল হাজতে পাঠায়।
সন্ত্রাসী মিশুক কবির গ্রেফতারকে কেন্দ্র করে  মাসুক কবির ও নুরুল কবির অন্যন্যরা ঘন্টার পর ঘন্টা বাদী চাচা জয়নাল ও অপরাপর সদস্যদে জীবন নাশের হুমকী দিতে থাকে। মিশুক জামিনে মুক্তিপেলে যে কোন সময় চাচার পরিবারে হামলা করতে পারে এমন আশংকা করছেন বাদী।আহতরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share this news as a Photo Card

25 February 2021

বড় মহেশখালীতে ভাতিজার আঘাতে আহত চাচাগণ মামলা করে হুমকির পথে!

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে