লালমনিরহাটে গৃহবধূ কতৃক স্বামীর পুরুষাংঙ্গ কর্তন,ঘাতক গৃহবধূ পুলিশের হাতে আটক

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট সদর উপজেলার মন্ডলের হাট এলাকায়, রাসেল মিয়া নামক এক যুবকের পুরুষাংঙ্গ কর্তন করেছে স্ত্রী খোদেজা বেগম।এই ঘটনায় স্ত্রী খোদেজা বেগম কে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার ২৫ফেব্রুয়ারি সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন মন্ডলের হাট গুড়িয়া দহ এলাকায়, পারিবারিক কোন্দলের জের ধরে শাজাহান আলীর পুত্র বধূ খোদেজা বেগম (২০) ধারালো অস্ত্র নিয়ে তার স্বামী রাসেল মিয়ার (৩০) পুরুষাংঙ্গ কর্তন করে এবং মুখমণ্ডলে এলোপাথারি কুপিয়ে বিভৎস জখম করে।এলাকাবাসী রাসেল মিয়াকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল প্রেরণ করে,অবস্থা আশংকা জনক হওয়ায়, রাসেল কে চিকিৎসকগন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।এলাকাবাসী ঘাতক ঐ নারী কে আটক করলে, পুলিশ গিয়ে খোদেজা বেগম কে উদ্ধার করে আদালতে সোপর্দ করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলম ঘটনার কথা স্বীকার করে বলেন,অভিযুক্ত নারীকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।