পুলিশিং সেবাকে জনগনের কাছে পৌঁছে দিতে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জের পথসভা

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি, জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশে বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশিং সেবাকে কার্যকরভাবে জনগনের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম (সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জসীম উদ্দীন সদর উপজেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নে পথসভা করেন।

রবিবার(২৮ ফেব্রুয়ারি) অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের নিয়ে  ২০নং চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় এই পথসভা করেন।

এছাড়াও তিনি ইনিয়নের বিভিন্ন বাজার, পাড়া, মহল্লায় উপস্থিত জনসাধারণের সাথে মত বিনিময় করেন এবং বিট পুলিশ এর মাধ্যমে সকলের মাঝে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পথসভায় তিনি জনসাধারনের অভিযোগ শুনে তাৎক্ষনিক সামাধান করেন এবং আইনী পরামর্শ প্রদান করেন। বিভিন্ন অপরাধের সহিত সহিত জড়িত ব্যক্তিদের পুলিশি সংস্পর্শে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরামর্শ প্রদান করেন।