গন্ধর্ব্যপুরে মাধ্যমিক স্কুল চাই এলাকাবাসী

ফয়সাল মাহমুদ,লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আওতাধীন ১৪ নং মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর এর ৭,৮,৯ ওয়ার্ড এর মধ্যে কোন মাধ্যমিক স্কুল না থাকায় তাদের পড়তে হয় চরম ভোগান্তির মুখে।
প্রতিটা মাধ্যমিক স্কুল ৫,৭ কিলোমিটার দূরত্ব যেতে হয় অনেক কষ্ট করে ছাত্র ছাত্রীদের।তার মধ্যে একটি স্কুলে যেতে হয় ১৯ নং তেওয়ারিগন্জ ইউনিয়নের হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে। নতুবা যেতে হয় ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, নতুবা যেতে হয় মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে।
একজন ছাত্র, ছাত্রীর প্রতিদিন স্কুল যাতায়াত করতে পরিবহন খরচ লাগে ৫০,৬০ টাকা। এটা গাডিয়ানদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। এজন্যই গন্ধর্ব্যপুর এর অনেক ছাত্র-ছাত্রী মাধ্যমিক বিদ্যালয় এর গন্ডি পার করতে পারে না,এইদিকে এই এলাকার নারী শিক্ষা ও দিন দিন পিছিয়ে যাচ্ছে। সর্বোপরি গন্ধর্ব্যপুরে একটা মাধ্যমিক বিদ্যালয় অতীব জরুরী মনে করেন এলাকাবাসী।
এদিকে এলাকার যুবকরা ও এলাকার সচেতন শিক্ষিত মানুষগণ ও তরুণ’রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গন্ধর্ব্যপুরে মাধ্যমিক স্কুল চাই বলে প্রচার প্রচারণা চালাচ্ছেন।
এলাকবাসী বলেন,আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য, তাদের সুন্দর ভবিষ্যতের ব্যাপারটা মাথায় রেখে এমন দাবি জানাচ্ছি ।সবাই সবার নিজ দায়িত্বে থেকে, আমরা সকলে যদি কাজ করে যাই আমাদের বিশ্বাস আমরা সফল হবো।
