২০২৪ সালে সিদ্ধান্ত নেব নির্বাচন করব কি না : প্রধানমন্ত্রী

শেখ আল মামুন ।।
২০২৪ সালের নির্বাচনে আপনি অংশ নেবেন কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৪ আসলে তখন সিদ্ধান্ত নেব, আমি কী করব। উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য ২০২৬ সাল পর্যন্ত তার মান ধরে রাখতে হবে। এজন্য আমাদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। আমার মনে হয়, এই কথার মধ্যে সব উত্তর আছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
জননেত্রী শেখ হাসিনা বলেন, ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ গ্র্যাজুয়েশন সম্পন্ন করবে। এই অর্জনকে যদি ধরে রাখাটাই চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করতে পারি, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত উন্নয়নশীল দেশ হিসেবে প্রয়োজনীয় সূচকগুলো ধরে রাখতে হবে। আর সেই চ্যালেঞ্জ নিতে যা যা করা দরকার, আমি করতে প্রস্তুত।
আরেক প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশে এমন মানুষ ছিল, যাদের কোনো আশা-ভরসা নেই, হাত পেতে চলতে হয়। তাদের জন্য আমরা ঠিকানার ব্যবস্থা করে দিয়েছি। মুজিববর্ষে এটিই সবচেয়ে বড় কাজ। ওই ঠিকানাই তার অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে কাজ করবে।
গণভবন প্রান্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

Share this news as a Photo Card

03 March 2021

২০২৪ সালে সিদ্ধান্ত নেব নির্বাচন করব কি না : প্রধানমন্ত্রী

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে