মহেশখালীতে ১৪২৮ বাংলা সনের হাটবাজার ইজারা সম্পন্ন

মোঃ সাহাব উদ্দিন ,কক্সবাজার জেলা প্রতিনিধি।
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রণীত নীতিমালা অনুসারে মহেশখালী উপজেলা পরিষদের ব্যবস্থাপনাধীন হাটবাজার/ফেরীঘাট ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত হাটবাজার সমূহ ১৪২৮ বাংলা সনের ১লা বৈশাখ হতে ৩০শে চৈত্র এক বছরের জন্য ইজারা প্রদান অনুষ্ঠান উপজেলার সম্মেলন কক্ষে রবিবার ১৪ই মার্চ বিকাল ৩টার সময় উপজেলার নির্বাহী অফিসার মো.মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ছোট মহেশখালীর চেয়ারম্যান জিহাদ বিন আলীসহ সংশ্লিষ্টরা।
মোট ২১ টি বাজার ইজারার তালিকা ভুক্ত হলেও ৪টি বাজার কেহ ইজারায় অংশ গ্রহন করেনি।
উপজেলার নির্বাহী অফিসার মো.মাহফুজুর রহমান উপস্থিত বাজার ডাককারীদের বলেন নিয়ম মোতাবেক ইজারার টাকা পরিশোধ করে বাজার ইজারার ব্যবস্থাপনা করুন। কেহ নিয়ম মোতাবেক ইজারার টাকা পরিশোধ না করলে সরকারি নিয়ম মোতাবেক কঠুর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি এ কথা জানিয়ে দেন।
