আগামী ২৯ মার্চ পবিত্র শবে বরাত

অনলাইন ডেস্ক ।।

আগামী ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

রবিবার(১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়- রবিবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ জন্য সোমবার (১৫ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ১৬ মার্চ থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

Share this news as a Photo Card

14 March 2021

আগামী ২৯ মার্চ পবিত্র শবে বরাত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে