লক্ষ্মীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের ২য় সংক্রমণ জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় লক্ষ্মীপুর জেলার উন্নয়নের রূপকার ও সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: আনোয়ার হোছাইন আকন্দ মহোদয়ের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার(২৯ মার্চ) সকাল ১০.০০ ঘটিকায় পজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.কে.এম. সালাহ্ উদ্দিন টিপু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লক্ষ্মীপুর সদর।

জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ রহমত উল্যাহ, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লক্ষ্মীপুর সদর ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

এ সময় উপজেলা পরিষদে আগত সেবাগ্রহীতা, পথচারী, চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০০জন মানুষের মাঝে বিনামূলে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।