লক্ষ্মীপুরে করোনা সচেতনতায় দোকানে দোকানে প্রশাসনের “নো মাস্ক – নো সেল”

বিশেষ প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় ও সচেতনতা বাড়াতে নানান উদ্যোগ হাতে নিয়েছে স্হানীয় প্রশাসন। তার অংশ হিসেবে ১ এপ্রিল বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের শতাধিক দোকানে “নো মাস্ক নো সেল” মাস্ক পরিধান ব্যতীত দোকানে প্রবেশ নিষেধ লেখা পেস্টুন বিতরন ও দৃশ্যমান স্থানে তা লাগিয়ে করোনাভাইরাস থেকে সাধারন জনগনকে সচেতন করার প্রয়াস চালানো হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, করোনার ২য় ঢেউ মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। মাস্ক ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। আজ আমরা পাঁচ শতাধিক মাস্ক বিতরন করেছি। এছাড়া শতাধিক দোকানে নো মাস্ক – নো সেল, মাস্ক পরিধান ব্যতীত দোকানে প্রবেশ নিষেধ লিখা পেস্টুন বিতরন করেছি। আমাদের সচেতনতামূলক কর্মসূচি চলমান থাকবে।
এর আগে মাস্ক না পরায় ৪ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মোহাম্মদ মাসুম। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫’শত মাস্ক বিতরন করেন তিনি।
