১১ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদসহ সব নির্বাচন স্থগিত

বিশেষ প্রতিনিধি ।।
করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় লক্ষ্মীপুর-২ (রায়পুর – আংশিক সদর) সংসদীয় আসনের উপনির্বাচন, প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ আরও কয়েকটি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ১ এপ্রিল বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বিকেল ৩টা থেকে থেকে ইসির বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তিনি এতথ্য জানান।
এর আগে গত বছর করোনা সংক্রমণের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বেশ কয়েকটি নির্বাচন স্থগিত করা হয়েছিল।
