‘পরাজয় স্বীকার করে নেন’ মমতাকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক।।

ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন, যেন পরাজয় স্বীকার করে নেন।

শনিবার(৩ এপ্রিল) রাজ্যে দলীয় প্রচারণায় হরিপালে জনসভায় বক্তব্য তিনি মমতাকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

চলছে ভারতের পশ্চিমবঙ্গে  রাজ্য বিধানসভা নির্বাচন। আট ধাপের এই নির্বাচনে ইতিমধ্যে দ্বিতীয় ধাপ শেষ হয়েছে এবং সামনেই তৃতীয় ধাপ। এরইমধ্যে হরিপালে জনসভায় পৌঁছে বক্তব্য রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ করে বলেছেন, যেন পরাজয় স্বীকার করে নেন।

কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প বাংলায় বাস্তবায়ন হতে দেননি দিদি বলে অভিযোগ তুলে নরেন্দ্র মোদি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলার মানুষকে কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। গত ১০ বছরে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়ার সময় এসেছে এবার।

মমতা বন্দোপাধ্যায়কে পরাজয় স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র কোনো খেলা নয়। এটা দেশ ও জনগণের উন্নয়নের পথ। আগামী ২ মে ফলাফল কী হতে যাচ্ছে তা ইতিমধ্যে নন্দীগ্রামের মানুষ দেখিয়ে দিয়েছেন। বাংলায় আসল পরিবর্তন নিয়ে আসাই বিজেপির লক্ষ্য।