মাটিরাঙ্গায় অসহায় কর্মহীন পরিবারের মাঝে ইফতার বিতরন

মোঃ রেজাউল করিম,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান ও লকডাউনে মাটিরাঙ্গায় অসহায় ও কর্মহীন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার(২৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার পৌরসভা এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ করেন, শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ ফরাজি,সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন প্রমুখ।
শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, দুএকদিনের মধ্যে মাটিরাঙ্গা উপজেলায় প্রায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে সরকার সব সময় অসহায় ও নিরীহ মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। বর্তমান করোনা ভাইরাসের মহামারীতে সকলকে সাস্থ্যবিধি মেনে চলার জন্য জানান ।
