শাকচর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন টিটু চৌধুরী

মুজাহিদুল ইসলাম,লক্ষ্মীপুর ।।

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ১৬ নং শাক চর ইউনিয়ন এর পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা বাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের আহবায়ক ও ১৬ নং শাকচর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু।

তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু বলেন, প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷’

তিনি আরো বলেন, এলাকাবাসীর প্রতি অনুরোধ আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন এবং সামাজিক দূরুত্ব বজায় রাখুন। সরকারি আইন মেনে চলুন।

পরিশেষ সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি প্রত্যাশা করে বলেন, এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ধনী-গরীব,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক।