শফিউল বারী বাবু ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষীপুরের কমলনগরে শফিউল বারী বাবু ফাউন্ডেশনের উদ্যোগে (লক্ষীপুর ৪ আসন) রামগতি-কমলনগরের বিএনপির অভিবাবক,প্রয়াত নেতা মরহুম শফিউল বারী বাবুর সহধর্মীনি বীথিকা বিনতে হোসাইনের সার্বিক সহযোগিতায় দুই শতাধিক হত দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন কমলনগর উপজেলা ছাত্রদল।
(১০ ই মে সোমবার) উপজেলার তোরাবগন্জ বাজারে অসহায় হত দরিদ্রের মাঝে এ উপহার তুলে দেন কমলনগর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
এসময় উপস্হিত ছিলেন: ৮নং চর কাদিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রেদোয়ান হোসাইন,কমলনগর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক প্রার্থী ওসমান গনি রিপাত,জামাল উদ্দিন আবগানি,ছাত্রদল নেতা বাচ্ছু মোল্লা উপজেলা ছাত্রদল নেতা ও ৩নং চর লরেন্স ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন শাকিল, ছাত্রদল নেতা জীবন গাজী ,ফুহাদ হোসেন,রাসেল,জাবেদ সহ প্রমূখ।
কমলনগর উপজেলা ছাত্রদল নেতারা রামগি-কমলনগরের বিএনপির অভিবাবক,বীথিকা বিনতে হোসাইন কে আন্তরিক ধন্যবাদ জানান।দেশের এ মহামারী, দেশের ক্লান্তি লগ্নে অসহায় মানুষের পাশে থাকার জন্য।
