লক্ষ্মীপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মৎস্যজীবীদের নিয়ে উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২৪ মে) থেকে সদর উপজেলা মৎস বিভাগের আয়োজনে এবং সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর সহযোগীতায় লক্ষ্মীপুর শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে প্রশিক্ষণ শুরু।
প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সারোয়ার জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম প্রমুখ।
প্রশিক্ষণে উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ এর অর্থনেতিক গুরুত্ব, উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় বন্ধ মৌসুমের গুরুত্ব ও করণীয়, আহরিত মাছের তথ্য সংগ্রহ এবং গুণাগুণ রক্ষায় ও মানোন্নয়নে করণীয়, মৎস্য আহরণ কালে মৎস্যজীবীদের জীবনের নিরাপত্তা করনীয়সহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা প্রদান করেন প্রশিক্ষকরা। ২ দিনের এই প্রশিক্ষণ ২৫ জন মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
