লালমনিরহাটে পিস্তল সহ মাদক ব্যাবসায়ী মনির আটক

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় র্র্যাব-১৩ অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী মনির(৩৫) কে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে।
সোমবার ২৪মে রাতে কালিগঞ্জ থানা এলাকায় র্র্যাব-১৩ একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায়,এসময় শীর্ষ মাদক ব্যাবসায়ী মনির কে গ্রেফতার করে র্র্যাব, মনিরের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা,একটি মোটর সাইকেল,দুই রাউন্ড গুলি সহ একটি পিস্তল এবং মাদক বিক্রির টাকা উদ্ধার করে র্র্যাব।
মঙ্গলবার (২৫মে) দুপুরে রংপুর র্র্যাব-১৩ কার্যালয়ে এ,এস,পি ও সহকারী পরিচালক (মিডিয়া) স্যামুয়েল সাংমা সাংবাদিকদের জানান মাদক ব্যাবসায়ী মনির দীর্ঘদিন ধরে কালিগঞ্জ উপজেলা চন্দ্রপুর ইউনিয়নে মাদক,অস্ত্র,সন্ত্রাশী কার্যক্রম করে আসছিলো।শীর্ষ মাদক ব্যাবসায়ী মনির কে মাদক ও অস্ত্র মামলা দিয়ে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
