লালমনিরহাটে নবনির্মিত ল্যান্ডফিল পয়ঃবর্জ্য পরিশোধনাগার পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট পৌরসভার জন্য নব নির্মিত গার্ভেজ ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি নির্মানকারী প্রতিষ্ঠান কতৃক পৌর কতৃপক্ষের কাছে হস্তান্তরিত হলো।দাতা সংস্থা বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক   আর্থিক সহযোগিতায় ০৪কোটি টাকা ব্যায়ে এই পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি নির্মান সম্পন্ন হয়।
সোমবার ০৭জুন সকাল ১১টায় লালমনিরহাট পৌরসভার শখের বাজার এলাকায় নব নির্মিত, গার্ভেজ ল্যান্ড সাইট ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার পৌর কতৃপক্ষের কাছে নির্মাতা ঠিকাদারী প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন।
লালমনিরহাট পৌরসভার সকল বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে নিঃস্কাসনের লক্ষ্যে, তৃত্বিয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প(UJIIP-III)আওতায় বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় আধুনিক গার্ভেজ ল্যান্ড সাইট নির্মান ও বর্জ্য পরিশোধনাগার নির্মান প্রকল্প হাতে নেওয়া হয়।প্রকল্পটির কারিগরি সহযোগিতা করেছেন জনস্বাস্থ্য ও এল,জি,ই,ডি এবং প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান লালমনিরহাট পৌরসভা।
এই প্রকল্পের আওতায় লালমনিরহাট পৌরসভার সকল স্যানিটারী বর্জ্য নির্ধারিত এই গার্ভেজ ল্যান্ড ফিল্ডে জমা করে,আধুনিক বর্জ্য পরিশোধনা গার এর মাধ্যমে এই বর্জ্য থেকে কম্পোষ্ট সার তৈরী করে কৃষি জমিতে ব্যাবহার করা হবে।এতে পরিবেশ দূষণ থেকে নগরবাসী পরিত্রাণ পাবে সেই সাথে জৈব সার ব্যাবহার করে কৃষি উৎপাদন অব্যাহত রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে।