লালমনিরহাটে বর্জ্রপাতে এক কৃষকের মৃত্যূ

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে বজ্র পড়ে এক কৃষকের মৃত্যূ হয়েছে।
রবিবার ০৭৬ জুন বিকাল ৪’২০মিঃ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন প্রেমের বাজার এলাকায়, বাদাম ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক শফিকুল ইসলাম (৩৭)নিহত হয়।নিহত শফিকুল ইসলাম খুনিয়াগাছ ইউনিয়ন প্রেমের বাজার এলাকার মৃত মোকছেদ আলীর পুত্র।
আকস্মিক এই মৃত্যুতে শফিকুল ইসলামের স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন।
