লালমনিরহাটে ভুট্টার গাড়ী থেকে ২৮কেজি গাঁজা সহ দুজন গ্রেফতার

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলার দুরাকুঠি এলাকায় ভুট্টার ট্রাকে ২৮কেজি গাঁজা সহ দুজন কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।গাঁজা পরিবহনে একটি ট্রাক,দুইটি মোবাইল ফোন ও ২৩০ বস্তা ভুট্টা জব্দ করেছে পুলিশ।
সোমবার ১৪জুন সকাল ৬’১৫মিঃ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে নিয়োজিত লালমনিরহাট সদর থানার  পুলিশ টহল চলাকালে,এস,আই নুরুল আলম সরকারের কাছে খবর আসে মাদক পাচারের।  এস,আই নুরুল আলম ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুঠি বাজারে অবস্থান নেয়,এসময় দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী বাজার থেকে ভুট্টা লোড নিয়ে আসা একটি ট্রাক তল্লাশি করলে, বিশেষ ভাবে লুকানো একটি বস্তা থেকে পাঁচটি গাঁজার টোপলা পুলিশ উদ্ধার করে।উদ্ধার কৃত গাঁজার ওজন ২৮কেজি ৭০০গ্রাম।যাহার বাজার মূল্য ৮লক্ষ ৬০হাজার টাকা বলে পুলিশ জানায়।এসময় ট্রাকে থাকা দুজন কে পুলিশ গ্রেফতার করে।উদ্ধারকৃত গাঁজার সাথে ২৩০বস্তা ভুট্টা, দুইটি মোবাইল ফোন সহ চোরাচালানে ব্যবহৃত ভুট্রার ট্রাকটি জব্দ করে পুলিশ।
আটক ব্যাক্তিরা হলেন ১৷রুবেল খাঁন (চালক), পিতাঃকামাল খান,মোল্লাবাড়ী,বরগুনা,২৷মোঃনয়ন মিয়া,(হেলপার)পিতাঃলোকমান মিয়া,গোবধা, দুর্গাপুর,আদিতমারী,লালমনিরহাট।এদিকে সন্ধ্যার পর উক্ত ট্রাকের মালিকানা দাবী করেন ইসরাইল হক,পুলিশ তাকেও গ্রেফতার করেছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)শহিদুল ইসলাম জানান আটক তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮সালের ধারায় মামলা রুজু করে আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।