লক্ষীপুরে নিকাহ রেজিস্টার ডিজিটাল কর্মশালা অনুষ্ঠিত

মো: মিজানুর রহমান,লক্ষ্মীপুর ।।
প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ১৫ ই জুন ২০২১ ইং মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকার সময় জেলা রেজিস্ট্রার এর কার্যালয় ( ২য় তলা) লক্ষীপুর জেলা নিকাহ রেজিস্টার গনের কর্ম সম্পাদনের ক্ষেএে দক্ষতা বৃদ্ধির লক্ষে সংশ্লিষ্ট আইন বিধি ও ব্যাবহারিক কার্য পদ্ধতির উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
প্রশিক্ষণ প্রধান করেন জেলা রেজিস্ট্রার জনাব, মিশন চাকমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নমিতা রানী বিশ্বাস সাব -রেজিষ্ট্রার,সদর, জয়নাল আবদীন,সাব -রেজিষ্ট্রার,চন্দ্রগঞ্জ, জাকির হোসেন, সোহেল রানা, আবুল কালাম আজাদ, আহম্মদ রাকিবুল মান্নান সহ,জেলার সকল নিকাহ রেজিস্টার গন উপস্হিত ছিলেন ।
