এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন কে লক্ষ্মীপুর থানা আওয়ামীলীগের ফুলের শুভেচ্ছা

ফয়সাল কবির,লক্ষ্মীপুর ।।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) সংসদ সদস্য (এমপি) এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন নির্বাচিত হওয়া লক্ষ্মীপুর থানা আওয়ামীলীগের উদ্যোগে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়।

মঙ্গলবার বিকেলে সদর থানা আওয়ামীলীগের আহ্বায়ক হুমায়ূন কবির পাটোয়ারী উদ্যোগে ফুলের শুভেচ্ছা বিনিময় আরো উপস্থিত ছিলেন ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম,১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসনে নান্নু, ১৯ ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি,দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহন সহ প্রমূখ।

নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা আনন্দ উল্লাস করতে থাকে। পছন্দের বিজয়ী প্রার্থীর গলায় ফুলের মালা পরানোসহ মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ, (২১ জুন) সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। রাতে ফলাফল ঘোষণা করা হয়। আ’লীগ মনোনীত এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন (নৌকা) ১ লাখ ২২ হাজার ৫শ’ ৪৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ ফায়েজ উল্যা শিপন (লাঙ্গল) পেয়েছেন ১৮শ’ ৮৬ ভোট।