লক্ষ্মীপুরে প্রাক্তন ছাত্রছাত্রী সমন্বয় ফোরামের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন

ফয়সাল কবির,লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়ায় শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমন্বয় ফোরাম কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ২৫ জুন ২০২১ ইং বিকেলে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়।
উক্ত সমন্বয় ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য আবু জাফর রানার সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করেন শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক মজিব, বীর মুক্তিযোদ্ধা নূর নবী চৌধুরী খোকন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমন্বয় ফোরামের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আবু সুফিয়ান, মোঃ জসিম উদ্দিন, মোঃ আব্দুর রাজ্জাক মুরাদ, রাজু পাটোয়ারী, মোঃ সবুজুল ইসলাম সবুজ, ফরিদ হোসেন সহ প্রমুখ।
এছাড়াও উক্ত ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধনী খেলায় রাইজিং স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুর ১-০ গোলে দেওলা স্পোর্টিং ক্লাব রামগঞ্জকে পরাজিত করে। ফুটবল খেলাটি পরিচালনায় ছিলেন মাহবুবুর রহমান (ছুট্টি ভাই) ও সহকারি পরিচালনায় ছিলেন জয়নাল আবেদিন ও হাসান চৌধুরী।
