নূরনগর মানবিক সেবা সংগঠনের ফ্রী অক্সিজেন সেবা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার নূরনগর মানবিক সেবা সংগঠনের ফ্রী অক্সিজেন সেবা শুরু । সংগঠনটি ৩ই জুন, রাত সাড়ে নয়টায় প্রথম সিলিন্ডার হাতে পেয়েছে। 
করোনাভাইরাসের মরণ ছোবলে বিপর্যস্ত সাতক্ষীরা। দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এর সাথে যোগ হয়েছে আক্রান্ত হয়ে ও উপসর্গ প্রতিদিন মৃত্যুর মিছিল।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেসরকারি যে হাসপাতাল গুলোতে যে শয্যা রয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই গোটা জেলার মত নূরনগর ইউনিয়নেও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য করোনা আক্রান্ত মানুষ।
যাদের প্রধান সমস্যা হিসেবে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এসব রোগীদের শ্বাসকষ্ট দূর করতে প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের। প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন সিলিন্ডার এবং এর দাম কিছুটা ব্যয়বহুল হওয়ায় সব পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।
তাই আমরা নূরনগর মানবিক সেবা সংগঠনের পক্ষ থেকে শ্বাসকষ্ট রোগীদের ফ্রী অক্সিজেন সেবা প্রদান করবো। জরুরি প্রয়োজনে শুধু মাত্র নূরনগর ইউনিয়নের বাসিন্দারা ফ্রী অক্সিজেন সেবা পাবেন।
নূরনগর মানবিক সেবা সংগঠন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের অবস্থিত।
হট লাইন ০১৭১৬৮৪০৬৬৬