দুমকিতে সেচ্ছাসেবক দল নেতা শফিউল বারি বাবুর মৃত্যু বার্ষিকী পালিত

দুমকি পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়।
গতকাল শনিবার (৩১জুলাই) বাদ আছর দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের এর উদ্যেগে উপজেলা গ্রামীণ ব্যাংক রোড সলগ্ন হাওলাদার বাড়ী জামে মসজিদে মরহুমে রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহবায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম হাওলাদার, মো. ফারুক হোসেন হাওলাদার, মো.তারিকুল ইসলাম, সদস্য মেহেদী হাসান মিন্টু, উপজেলা কৃষক দল সভাপতি মো. নুরুল ইসলাম মৃধা, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ওহিদুর রহমান, শামীম হাওলাদার, মোস্তাফিজুর রহমান রনি, শাহীন খান, উপজেলা ছাত্রনেতা মো.শামীম আহম্মেদ মৃধা,মো. মিরাজ মোরসেদ,সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল আহবায়ক মো. আরিফ হোসেন আরাফাতসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দগণ।
অনুষ্ঠানে দেশবাসি কে করোনা ভাইরাস থেকে মুক্তি,বেগম জিয়া,তারেক রহমানের জন্য দোয়া,জিয়াউর রহমান ও সফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
