লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনীত হয়েছেন লক্ষ্মীপুর মডেল থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক জসীম উদ্দীন

শনিবার(৭ আগস্ট) লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার . এইচ এম কামরুজ্জামান (পিপিএমসেবা) লক্ষ্মীপুর মডেল থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক জসীম উদ্দীনকে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করেন এবং শ্রেষ্ঠত্ব ক্রেষ্ট শেষ্ঠত্ব সনদ পুরস্কার প্রদান করেন

শনিবার(৭ আগস্ট) লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার . এইচ এম কামরুজ্জামান (পিপিএমসেবা) মহোদয়ের সভাপতিত্ত্বে জুলাই/২০২১ মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনকে থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রনে দক্ষতা পেশা দারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের দাড়প্রান্তে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ জুলাই/২০২১ মাসে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করেন এবং শ্রেষ্ঠত্ব ক্রেষ্ট শেষ্ঠত্ব সনদ পুরস্কার প্রদান করেন

এই বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানা ইনচার্জ জসিম উদ্দিনের নিকট তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমার এই পুরস্কার পাওয়ার পেছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার , এএইচএম কামরুজ্জামান মহোদয়। তাঁর দিকনির্দশনায় এবং লক্ষ্মীপুরের সুশিল সমাজ গণমাধ্যম কর্মীদের সহযোগীতায় আজকের এই প্রাপ্তি