চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোবাইল ও ইয়াবা সহ দুইজন আটক

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ২টি মোবাইল সেট এবং ২২ পিস ইয়াবা সহ দুজনকে আটক করা হয়েছে। 
(১০ আগষ্ট) মঙ্গলবার নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম) এর সার্বিক তত্বাবধানে এবং চাটখিল থানার অফিসার ইনচার্জ মোঃআবুল খায়ের এর নির্দেশনায় এসআই মোঃ শাহ আলমসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় চাটখিল থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, তারা দুজন সঙ্গবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসায়ী। এদের মধ্যে মোঃ রাশেদ আলম (৩০) বদলকোট ইউনিয়নের রুদ্ররামপুর নোয়াবাড়ীর মৃত আবদুল মন্নানের ছেলে এবং রাকিব হোসেন (১৮), একই ইউনিয়নের রাজ্জাকপুর বড় বাড়ীর শাহ আলম মিরন এর ছেলে।
আসামীদের বিরুদ্ধে চাটখিল থানার মামলা  ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড এবং চাটখিল থানার মামলা নং-০৩ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর সারনীর ১০(ক)/৪১ রুজু করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআবুল খায়ের জানান, আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে ফেরন করা হবে।

Share this news as a Photo Card

11 August 2021

চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোবাইল ও ইয়াবা সহ দুইজন আটক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে