পলাশে আশার আলো উন্নয়ণ সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক সংগঠন আশার আলো উন্নয়ন সংস্থার আয়োজনে বৃহস্পতিবার ২৬ আগষ্ট দুপুরে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আপেল মাহমুদ শাহীন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ হাসান, কামরুল হাসান সহ সংগঠনের সদস্য বৃন্দ।
এসময় সংগঠনের পক্ষ থেকে উপজেলার ৬টি মাদ্রাসা, বিভিন্ন মসজিদ ও এতিমখানার ছাত্র, শিক্ষক ইমামদের মধ্যে নগদ অর্থ, জায়নামাজ এবং দুপুরের খাবার বিতরণ করেন।
