সুবর্নচরে বিনামূল্যের সরকারি ভ্যাকসিন বিক্রিয়কালে আটক – ১

খোরশেদ আলম শিকদার নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচরে সরকার কর্তৃক প্রদত্ত গরুর রোগ প্রতিরোধ ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ না করে বিক্রয় করার সময় এক ব্যক্তিকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।
সোমবার(৩০ আগষ্ট) সকাল ১১টার দিকে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক এ তথ্য জানান। আটককৃত মো.তারেকুর রহমান(২৭) ভোলা সদরের রাফতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো.মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় আটককৃত ব্যক্তি রোববার বিকেলে সুবর্ণচর উপজেলার আট কপালিয়া বাজারে অসাধু উপায়ে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ ভ্যাকসিন বিক্রি করার সময় বেসরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ান ফার্মার নোয়াখালী জেলা বিক্রয় প্রতিনিধিকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক আরো জানান এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
