নোয়াখালীর ভাসানচরে চোরাই মালামালসহ ৪ রোহিঙ্গা কিশোর আটক

খোরশেদ আলম শিকদার নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর ভাসানচরে চোরাই মালামালসহ ৪ রোহিঙ্গা কিশোরকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও এফআইএস।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।

এর আগে গতকাল সোমবার (৩০ আগষ্ট) রাত ৯টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার থেকে তাদেরকে আটক করা হয়।। আটককৃতরা হলেন, মো.এরশাদ (১৪), মো.রফিক (১৩), কামাল হোসেন (১৫) ও ওমর ফারুক (১৩)।