শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি :
আপনার পুলিশ আপনার পাশে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, ‘তথ্য দিন সেবা নিন’ এ স্লোগানকে সামনে রেখে ওয়ারেন্ট তামিল ও বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ৬নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগষ্ট মঙ্গলবার বিকেলে শিবপুর মডেল থানার আয়োজনে উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বাজারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।
জয়নগর ইউনিয়নের বিট অফিসার এসআই মুরাদ এর সঞ্চালনায় ও শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাহউদ্দিন মিয়ার সভাপতিত্বে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মাস্টার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ, ইউপি সদস্য বরি উল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় এলাকার শান্তি-শৃঙ্খলা বাজায় রাখতে আলোচনা করা হয়।
