চাটখিলে গভীর রাতে ডাকাতির প্রাক্কালে ডাকাতদলের সদস্য লোকমান আটক

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিলে গভীর রাতে পথচারীদের গতিরোধ করে ডাকাতির প্রাক্কালে স্থানীয় জনতা ডাকাতদলের সদস্য লোকমান হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সৌপর্দ করে।
১লা সেপ্টেম্বর বুধবার রাত তিনটার দিকে হালিমা দিঘিরপাড় – চন্দ্রগঞ্জ সড়কের সিংবাহুড়া রাস্তার মাথায় কিছু পথচারীদের নগদ অর্থ ও মোবাইল হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাজায়, শ্রীনগর গ্রামের সৌরভ মোটরসাইকেল করে সোনাইমুড়ি হয়ে শ্রীনগর আসার পথে ৫/৬ জনের ডাকাত দলের সদস্যরা সিংবাহুড়া রাস্তার মাথায় তাদেরকে গতিরোধ করে। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহী মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির করার চেষ্টা করে। এমন সময় হটাৎ ডাকাতের পিস্তল ঠেকানো হাত ধরে ফেলে মোটরসাইকেল আরোহী। এতে দস্তাদস্তির সময় চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে আসলে একজন ডাকাত জনতার হাতে আটক হন। এবং বাকি ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান।
ওই ঘটনায় উপস্থিত বেলায়েত হোসেন জানান, ডাকাতদলের সদস্যরা আরও অন্যান্য জায়গায় গতিরোধ করে পথচারীদের কাছ থেকে ডাকাতি করে মোবাইল সহ নগদ অর্থ হাতিয়ে নেয় এবং একটা সিএনজি অটোরিকশা নিয়ে আসেন। তবে জনতার সহযোগিতার মাধ্যমে ডাকাত দলের এক সদস্য কে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশ কে খবর দিয়ে তাদের হাতে তুলে দেন।
ডাকাতদলের সদস্য লোকমান চাটখিল উপজেলার বদলকোট গ্রামের দক্ষিণ পাড়া কাজিম উদ্দিন বেপারী বাড়ির ওবায়দুল হকে ছেলে।
চাটখিল থানা পুলিশ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। এবং ডাকাতদলের সদস্য কে জেল হাজতে প্রেরণ করেন।