চাটখিলে ১১ মামলার পলাতক আসামী বাংলা গ্রেফতার

খোরশেদ আলম শিকদার নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিলে ১১ মামলার পলাতক আসামী নুর ইসলাম বাংলাকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে খিলপাড়া পুলিশ তদন্তের কেন্দ্রের এএসআই মহিউদ্দিন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় দীর্ঘদিন পলাতক থাকা বাংলাকে খিলপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত নুর ইসলাম বাংলার বিরুদ্ধে ১ টি খুন, ১ টি অস্ত্র, ৩ টি ডাকাতি প্রস্তুতি, ২ টি বিষ্ফোরক, ১ টি চুরি এবং ২ টি পুলিশ আক্রান্ত সহ সর্বমোট ১১ টি মামলা রয়েছে।
ধৃত আসামী নুর ইসলাম বাংলা উপজেলার শংকর পুর দাই বাড়ীর আব্দুল হক প্রকাশ বাইট্টার ছেলে। বর্তমানে তাকে ১ টি ডাকাতি প্রস্তুত্তি, ১ টি পুলিশ আক্রান্ত এবং ১ টি যৌতুক আইনের মামলা সহ ৩ টি গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
