চাটখিলে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে। 
১ সেপ্টেম্বর  বুধবার বিকেলে চাটখিল আলিম মাদরাসা মাঠে  চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান রানার সভাপতিত্বে এবং পৌর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্যাহ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোস্তফা কামাল,বিশেষ অতিথি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডঃ আবু হানিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান খান সাজু,সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী ভুট্টো,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ দেলোয়ার হোসেন স্বপন,নোয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি আনিস আহমেদ হানিফ প্রমূখ।
এসময় উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাশেষে বিশাল কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।