প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে প্রানহানী রোধে তালের বীজ বপন

দুমকি,পটুয়াখালী :

পটুয়াখালীর দুমকিতে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে প্রানহানী রোধে তালের বীজ বপন করা হয়েছে।

আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে রংধনু ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) ২ হাজার তালের বীজ আনুষ্ঠানিকভাবে বপন করা হয়। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে জনগণকে সচেতনতামূলক কর্মসূচীর মাধ্যমে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

তালের বীজ বপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা, প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা এবং বিশেষ অতিথি উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ইমরান হোসেন, রংধনু ক্লাবের উদ্যোক্তা সৈয়দ মোস্তাফিজুর রহমান লাভলু ,উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জলিশা মাধ্যমিক বিদ্যালয় থেকে কদমতলা বাজার পর্যন্ত প্রায় ২কিলোমিটার রাস্তার দুপাশে বীজ বপন করা হয়েছে। রংধনু ক্লাবের উদ্যোক্তার সাথে কথা বললে তিনি তালবীজ রোপন সম্পর্কে আজকেরর পত্রিকাকে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং যত্র তত্র বর্জপাতরোধেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। এলাকার মানুষ বাড়ির আসে পাশে, রাস্তায় তাল বীজ বপন করে বজ্রপাত রোধে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য তাল বীজ রক্ষনাবেক্ষন ও দেখভাল করার জন্য একজন লোক নিয়োগ করা হয়েছে।