নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে নারী সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১ নারী সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট। খবর সংশ্লিষ্ট সুত্রের।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার ৫নং ওয়ার্ডের পশ্চিম রাজারাম পুর হাজী আবদুল মালেক সাহেবের বাড়ীর মৃত আজিজুল হকের ছেলে আজিজ আরমান আইমন (৩২) ও একই উপজেলার ৭নং ওয়ার্ড মধ্যম করিম পুর বকশি চাপরাশি বাড়ীর মৃত শফিউল আলম দুলালের স্ত্রী রাশেদা আক্তার মিনু।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার (সদর)খালেদ ইবনে মালেক এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক সবজেল হোসেন এর নেতৃত্বে এসআই শামীমুল এহসান ও নারী কনস্টেবল আক্তার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে সুধারাম মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।