নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্র্যাক মাইগ্রেশন ফোরামের দেওটি ইউনিয়নের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেওটি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাষ্টার বেলাল হোসেন পাটোয়ারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাইগ্রেশন ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম মানিক, ব্র্যাক প্রতিনিধি শিহাব উদ্দিন, উপজেলা মাঠ অর্গানাইজার ফারজানা আক্তার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাওয়ার প্রজেক্টরের প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য বর্ণনা করা হয়।
