নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ৪ পরিবর্তন

অনলাইন ডেস্ক ।।

নিউজিল্যান্ডের বিপক্ষে  টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ দলে আজ চারটি পরিবর্তন এনেছে। একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন মেহেদি হাসান, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।