পুকুরে মিলল গলায় গামছা পেছানো অটোরিকশা চালকের লাশ

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা চালকের লাশ একটি পুকুর থেকে গলায় গামছা পেছানো অবস্থায় উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ।

নিহত অটোরিকশা চালক মানিক (২৫) উপজেলার নোয়াখালী ইউনিয়নের কবিরপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে। সে পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিকশা চালক।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের কলিম উদ্দিন বেপারী বাড়ি সংলগ্ন পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের কলিম উদ্দিন বেপারী বাড়ি সংলগ্ন পুকুরে গলায় গামছা পেছানো মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার কে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।