নোয়াখালীর হাতিয়ায় ২৫টি রামদা সহ ২ সন্ত্রাসী আটক

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া থেকে ২৫টি রামদা সহ দুই সন্ত্রাসীকে আটক করেছে হাতিয়া পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের জাবেরের ছেলে সাখাওয়াত হোসেন (৪৫) চুয়াডাঙ্গা জেলার আলম ডাংগা থানার ভন্ডবিল গ্রামের মাহমুদুর হকের ছেলে নাহিদুল হক (৪৫)।

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত-রাত রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউপির ৫নং ওয়ার্ডের  বিরবিরি গ্রামের তালুকের মুদি দোকান এলাকার সড়ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, হাতিয়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে এই রামদা গুলো আনা হয়েছে। আটককৃত সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।