সুবর্ণচরে চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হলেন যারা

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ২নং চরবাটা আমিনুল ইসলাম রাজিব,৩নং চরক্লার্ক এডভোকেট আবুল বাসার, ৪নং চর ওয়াপদা আব্দুল মান্নান ভূইয়া,৬নং চর আমান উল্যাহ অধ্যাপক বেলায়েত হোসেন,৭নং পূর্ব চরবাটা আবুল বাসার মন্জু ও ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী।
এদের মধ্যে ৩নং চরক্লার্ক ইউপিতে এডভোকেট আবু বাশার এবং ৮নং মোহাম্মদ পুর ইউপিতে আলহাজ্ব মহি উদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং বাকি ৪ ইউপিতে নৌকা মার্কার প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়।
