কবিরহাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মারা গেলেন বিএনপি নেতা

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হার্ট অ্যাটাকে মারা গেছেন এক বিএনপি নেতা। নিহত জয়নাল আবেদিন দুলাল (৫২) নোয়াখালী জেলা বিএপির সহ-প্রচার সম্পাদক এবং বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা দিকে উপজেলার বসুরহাট বাজারের কলেজ রোডে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ হার্ট অ্যাটাকে এ বিএনপি নেতার মৃত্যু হয়। জয়নাল আবদীনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিকেল ৫টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
