বেগমগঞ্জে রেস্তোরাঁ থেকে ইয়াবাসহ নারী গ্রেফতার

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) রাজমহল রেস্তোরাঁ থেকে ২শ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ফেরদৌস আক্তার (৩৪) বেগমগঞ্জের মীরওয়ারিশপুরের ৯নং ওয়ার্ডের ফোরকান মিয়ার স্ত্রী।
মঙ্গলবার (২৮ সেপ্টম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডিবি পুলিশ জানায়,গতকাল সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ  পরিদর্শক মো. সবজেল হোসেন চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীপুর চৌরাস্তার রাজমহল রেস্তোরাঁর ভিআইপি বাংলা কেবিনের ভিতর থেকে ২শত পিস ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।