সোনাইমুড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে “সবার জন্য প্রয়োজন, জন্ম মৃত্যুর পরপরই নিবন্ধন “এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সোনাইমুড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৬অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীরবিক্রম শহীদ মোজাফফর আহমেদ মিলনায়তনে এই অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভুমি) হাফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা হোসেন,সমাজসেবা কর্মকর্তা সান্তু রায়,উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমিন আক্তার,বৃহত্তম সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি আমিনুল ইসলাম মানিক, উপজেলা শিক্ষা অফিসার এমরান হোসেন, উপজেলা মানবাধিকার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার কথা রয়েছে। বিষয়টিকে আরো কার্যকর করার জন্য এবং জন-সাধারণের মধ্যে সচেতনতা আনয়নের জন্য এই দিবসটি নতুন করে পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
যেহেতু সাকসেশন সাটিফিকেট, ইন্সুরেন্স এবং জমি-জমার ক্ষেত্রে মৃত্যু সনদ বাধ্যতা মুলুক করা হয়েছে। সেই জন্য জন্মনিবন্ধন যেমন প্রয়োজন মৃত্যু নিবন্ধন ও প্রয়োজন।
