দুমকিতে ছিন্নমূল মানুষের পাশে তরঙ্গ সংগঠন

মো. সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে (Team WAVE) – তরঙ্গ সংগঠনের উদ্যোগে ১৮ অক্টোবর সোমবার দুপুর ১টায় দুমকি নতুন বাজার চত্তর এলাকাসহ দুমকি উপজেলা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় দুস্থ, গরীব,প্রতিবন্ধী ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন করেন।

১৮মাস যাবত বিভিন্ন জেলা ও উপজেলাতে তরঙ্গ সংগঠন প্রতিনিয়ত মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য রান্না করে খাবার বিতরণ করে আসছে ।

কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন তরঙ্গ সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ রেদোয়ান ইসলাম রুদ্র । এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং দুমকি উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইমরান হোসেন মৃধা , গ্রীন ভয়েস সংগঠন এর বরিশাল বিভাগীয় সমন্বয়ক এস আই টোকন, তরঙ্গ সংগঠন পটুয়াখালী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সান মাহমুদ , তরঙ্গ সংগঠন দুমকি উপজেলা শাখার দাতা সদস্য মোঃ জুবায়ের রহমান, এছাড়া ও পটুয়াখালী জেলা ও দুমকি উপজেলা শাখার অন্যান্য স্বেচ্ছাসেবকগন।

দুমকি উপজেলার সমন্বয়ক ইমরান হোসেন মৃধা বলেন, ২০২০ সালের ১৯শে ডিসেম্বর থেকে আমরা দুমকিতে এ কার্যক্রম অব্যাহত রেখেছি এখন পর্যন্ত ১২ জন মানুষের নিয়মিত খাদ্য সহায়তা দিয়ে আসছি, ভবিষ্যতেও দিয়ে যাব। এসময় তরঙ্গ সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেদোয়ান ইসলাম রুদ্র বলেন, ‘অসহায়ত্বের পাশে আছি ; তাদের পাশে নির্ভয়ে’ এ শ্লোগানকে সঙ্গি করে দীর্ঘ ১৮ মাস যাবত মানসিক ভারসাম্যহীন মানুষদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছি আমরা, পাশাপাশি প্রতি মাসেই এমন ভিন্নধর্মী আয়োজন করে চলছি আমরা জেলা উপজেলাব্যাপী ছিন্নমূল মানুষের জন্য। অর্থের যোগান কোন উপায়ে সংগ্রহ করা হয়ে থাকে এমন প্রশ্নের জবাবে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, এ কাজের অর্থায়ন আসে স্বেচ্ছাসেবকদের সম্মিলিত মাসিক চাঁদা থেকে। আমরা আশা রাখবো সমাজের বৃত্তবানরা এগিয়ে এলে এ কাজ আরও উত্তরত্তর বৃদ্ধি করতে পারবো।