চাটখিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে চাটখিল উপজেলা বিএনপি’র কার্যালয়ে বিকেল ৩ ঘটিকার সময় জাতীয়  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
চাটখিল পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোস্তফা কামাল এর সভাপতিত্বে  এবং চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলতান বাবর এর সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপি’র  ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান শামসুল আরেফীন শামীম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী ভুট্টো,নোয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি আনিছ আহম্মদ হানিফ,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল হুদা পিন্টু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক  সোলমান রায়হান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল মৎস্যজীবী দল  শ্রমিকদলের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

08 November 2021

চাটখিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে