চাটখিলে দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

আনোয়ারুল আজিম,চাটখিল নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের “সেসিপ প্রকল্পের” আওতায় নির্মিত নতুন ভবরেন উদ্ভোধনীয় অনুষ্ঠান রোববার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন নোয়াখালী ১-চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল থানা অফিসার ইনচার্জ (ওসী) মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যন মনোয়ার হোসেন, বিদ্যালয় দাতা সদস্য মিজানুর রহমান লিটন, প্রধান শিক্ষক আল বাকের।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খায়রুল আলম খায়ের, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম নাহিদ, অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবদুর রহিম ।
