সোনাইমুড়ীতে নবচেতনার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খোরশেদ আলম শিকদার, নোয়াখালীপ্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেল ৪টার দিকে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্হিতিতে প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম শিকদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নবচেতনা পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মাকসুদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, কোষাধ্যক্ষ ও যুগান্তর প্রতিনিধি সেলিম মিয়া, দপ্তর সম্পাদক মাহবুবুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য আলা উদ্দিন লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর মোহাম্মদ সবুজ, সদস্য মনির হোসেন প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
